বার্তা সংস্থা ইকনা: ইরানের হিজবুল্লাহ সাময়িকী এক
প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইরাক ও সিরিয়ার পবিত্র মাজারসমূহ
ওহাবি-তাকফিরিদের বিরুদ্ধে জিহাদে শাহাদতপ্রাপ্ত মুজাহিদ পরিবারের সদস্যদের
সাথে সাক্ষাতকালে হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন:
নিশ্চয় ইরাক ও সিরিয়ার পবিত্র মাজারসমূহ ওহাবি-তাকফিরিদের বিরুদ্ধে জিহাদে শাহাদতপ্রাপ্তদের মর্যাদা অনেক বেশি। কেননা তারা একদিকে ইরাক ও সিরিয়ার পবিত্র মাজারসমূহ প্রতিরক্ষায় ওহাবি-তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করে শাহাদতপ্রাপ্ত হয়েছেন এবং অপর দিকে নিজেদের জীবন বিসর্জন দিয়েও জঙ্গি সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিরোধ করছে।
তিনি আরও বলেন: যদি এ সব সাহসি মুজাহিদরা ইরাক ও সিরিয়াতে
ওহাবি-তাকফিরিদের বিরুদ্ধে যুদ্ধ না করত এবং তাদের মোকাবেলায় রুখে না
দাড়াত, তাহলে তাকফিরি সন্ত্রাসীরা একদিন ইরাক ও সিরিয়ার সীমানা পেরিয়ে
ইরানের মধ্যে প্রবেশ করে তাদের ধংসাত্মক কার্যকলাপে লিপ্ত হত। কাজেই এ
শহীদরা আমাদের জন্য সম্মান ও মর্যাদার কারণ হয়েছে। সূত্র: শাবিস্তান#