IQNA

যদি সিরিয়াতে তাকফিরিদের মোকাবেলা না করতাম/ তাহলে ইরানের সীমান্তে তাদের প্রতিরোধ করতে হত

23:23 - February 05, 2016
সংবাদ: 2600234
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার ও ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন যে, যদি আমরা সিরিয়াতে তাকফিরিদের মোকাবেলা না করতাম, তাহলে ইরানের সীমান্তে তাদের প্রতিরোধ করতে হত।
বার্তা সংস্থা ইকনা: ইরানের হিজবুল্লাহ সাময়িকী এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইরাক ও সিরিয়ার পবিত্র মাজারসমূহ ওহাবি-তাকফিরিদের বিরুদ্ধে জিহাদে শাহাদতপ্রাপ্ত মুজাহিদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতকালে হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন:

নিশ্চয় ইরাক ও সিরিয়ার পবিত্র মাজারসমূহ ওহাবি-তাকফিরিদের বিরুদ্ধে জিহাদে শাহাদতপ্রাপ্তদের মর্যাদা অনেক বেশি। কেননা তারা একদিকে ইরাক ও সিরিয়ার পবিত্র মাজারসমূহ প্রতিরক্ষায় ওহাবি-তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করে শাহাদতপ্রাপ্ত হয়েছেন এবং অপর দিকে নিজেদের জীবন বিসর্জন দিয়েও জঙ্গি সন্ত্রাসীদের ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিরোধ করছে।

তিনি আরও বলেন: যদি এ সব সাহসি মুজাহিদরা ইরাক ও সিরিয়াতে ওহাবি-তাকফিরিদের বিরুদ্ধে যুদ্ধ না করত এবং তাদের মোকাবেলায় রুখে না দাড়াত, তাহলে তাকফিরি সন্ত্রাসীরা একদিন ইরাক ও সিরিয়ার সীমানা পেরিয়ে ইরানের মধ্যে প্রবেশ করে তাদের ধংসাত্মক কার্যকলাপে লিপ্ত হত। কাজেই এ শহীদরা আমাদের জন্য সম্মান ও মর্যাদার কারণ হয়েছে। সূত্র: শাবিস্তান#

captcha