IQNA

৭০০ তিউনিশিয়ান নারীর দায়েশে যোগদান

20:19 - February 06, 2016
সংবাদ: 2600237
আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার একটি সংস্থা জানিয়েছে, সিরিয়া, লিবিয়া ও ইরাকে যুদ্ধরত আইএসআইএল সন্ত্রাসী দলে যোগ দিয়েছে ৭০০ তিউনিশিয়ান নারী।

বার্তা সংস্থা ইকনা : সংস্থাটি জানিয়েছে, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে বেশ কয়েকটি চক্র তৎপর। যারা নারী ও যুবতীদেরকে দায়েশে যোগদানের প্রতি উৎসাহিত করে।

সংস্থাটি আরো জানিয়েছে, এ নাগাদ তিউনিশিয়ার ৭০০ নারী সিরিয়া, লিবিয়া ও ইরাকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত দায়েশ (আইএসআইএল) সন্ত্রাসীদের সাথে যোগদান করেছে। সন্ত্রাসী এ গ্রুপটি যুবতীদেরকে দলে ভেড়ানোর জন্য তাদের কর্তৃত্বাধীন কিছু কিছু অঞ্চলে অভিযান চালিয়ে থাকে।

সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে : লিবিয়াতে দায়েশের নারী সদস্যরা তিউনিশিয়া, সুদান, চাদ, মালী ও আলজেরিয়ার নাগরিক।

উল্লেখ্য, দায়েশের নারী সদস্যদের সংখ্যা সন্ত্রাসী এ বাহিনীর মোট সংখ্যার শতকরা ৩ ভাগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#3473375

সূত্র : আল-মাসদার

captcha