IQNA

শহীদ দিবসে বক্তব্য রাখবেন সৈয়দ হাসান নাসরুল্লাহ

20:30 - February 06, 2016
সংবাদ: 2600238
আন্তর্জাতিক ডেস্ক : লেবানের ইসলামি আন্দোলন মুভেমন্ট (হিজবুল্লাহ)-এর মহাসচিব শহীদ দিবসে বক্তব্য রাখবেন।

বার্তা সংস্থা ইকনা : লেবাননের হিজবুল্লাহ বাহিনী কর্তৃক আয়োজিত শহীদ দিবসের বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাহিনীর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ।

হিজবুল্লাহ’র নেতা ও কমান্ডার সৈয়দ আব্বাস মুসাভি, শেইখ রাগেব হারব ও এমাদ মুগনিয়ার স্মরণে এ দিবস পালিত হয়। তবে নির্দিষ্টভাবে ঐ বক্তব্যের দিনক্ষণ এখনো প্রচার করা হয়নি।

লিবিয়ার দৈনিক আল-জামহুরিয়ার ভাষ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) লেবাননের শহীদ দিবস। কিন্তু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রমাণিত হয় যে, সৈয়দ হাসান নাসরুল্লাহ আগামী ১৬ই মার্চ বক্তব্য রাখতে পারেন।#3473142

সূত্র : লুবনান ফাইলজ।

captcha