IQNA

শত্রুর হাসির পেছনে মিথ্যা লুকিয়ে আছে: সর্বোচ্চ নেতা

19:56 - February 08, 2016
সংবাদ: 2600248
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের শুরু থেকে বিশ্বের বড় বড় শক্তি তেহরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তবে তারা আজ পর্যন্ত কোনো ধরনের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।
শত্রুর হাসির পেছনে মিথ্যা লুকিয়ে আছে: সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা: সর্বোচ্চ নেতা বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার দিন থেকেই শত্রুরা ষড়যন্ত্র করে আসছে এবং বেশ কয়েকটি পুঁজিবাদী দেশ ইরানের ইসলামি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিন্তু তারা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ও সদস্যদেরকে দেয়া এক সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি আজ এসব কথা বলেছেন।

সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা লক্ষ্য অর্জন করতে না পারলেও তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ কারণে ইরানের জনগণ বিশেষ করে কর্মকর্তাদেরকে সবসময় শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, শত্রুর হাসির পেছনে মিথ্যা লুকিয়ে আছে। ইরানের আসন্ন নির্বাচন নিয়েও তিনি কথা বলেন। আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ভোট দেয়া ইরানের সব নাগরিকের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। সূত্র: রেডিও তেহরান#


captcha