বার্তা সংস্থা ইকনা : আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ইতালি ও জার্মানীর উদ্দেশ্যে বাগদাদ ত্যাগ করেছেন।
ইরাকের প্রধানমন্ত্রী তার ইতালি সফরে আজ ক্যাথোলিক খ্রিষ্টানদের শীর্ষ নেতা পোপ ফ্রান্সিসের সাথে ভ্যাটিকানে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
ভ্যাটিকান রোম শহরের মাঝে অবস্থিত স্বতন্ত্র একটি দেশ। এটাই বিশ্বের ক্যাথোলিক খ্রিষ্টানদের প্রাণ কেন্দ্র এবং তাদের শীর্ষ নেতা পোপের বসবাসের স্থান। এর জনসংখ্যা প্রায় ৮০০ জন। এটি বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিবেচিত।#3474698
সূত্র: আল-ফুরাত নিউজ