IQNA

ইথিওপিয়ায় হেফজে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

16:37 - February 12, 2016
সংবাদ: 2600272
আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ায় ১১১ জন প্রতিযোগীর উপস্থিতিতে হেফজে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: হেফজে কুরআন ওয়ার্ল্ড এসোসিয়েশনের পক্ষ থেকে আল্লাহর গ্রন্থের সেবাশিরোনামে নারী ও পুরুষ বিভাগে মোট ১১১ জন প্রতিযোগীর উপস্থিতিতে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হেফজে কুরআন প্রতিযোগিতা ইথিওপিয়ার পূর্বাঞ্চলে ডির ডুভানামক অঞ্চলে আল-নুরইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা ৫ পারা, ১০ পারা, ২০ পারা এবং সম্পূর্ণ কুরআন হেফজ প্রতিযোগিতায় একে অপরের সাথ প্রতিযোগিতা করেছেন।

প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডির ডুভাঅঞ্চলের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের প্রধান শাইখ ওমর খুজাইর আম্বুর’, আল নুর ইসলামিক সেন্টারের প্রশাসনিক কাউন্সিলের উপদেষ্টা শাইখ আব্দুল সালাম ওমর’, হেফজে কুরআন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি খালেদ বিন ওসমানসহ স্থানীয় ওলামা, কুরআনের শিক্ষক, হাফেজ ও আগ্রহী ব্যক্তিমণ্ডলী উপস্থিত ছিলেন।

আফ্রিকার একটি দ্বীপে অবস্থিত ইথিওপিয়া ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এ দেশটি আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ। ইথিওপিয়ায় ১/১০০ হাজার বর্গ কিলোমিটার বিশিষ্ট এ দেশিটির মোট জনসংখ্যা ৮ কোটি ২৫ লাখ। ইথিওপিয়ার রাজধানীর নাম আদ্দিস আবাবা।

iqna

captcha