বার্তা সংস্থা ইকনা : ইরানের ৩৭তম ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী গতকাল (বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি) দেশী-বিদেশী অতিথিদের উপস্থিতিতে গুলশানের লেকশোর হোটেলে ঢাকাস্থ ইরানি দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিশিষ্ট কারী এ কে এম ফিরোজ। এরপর স্বাগত বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত জনাব ড. আব্বাস ভায়েজি দেহনাভি।
এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নাসরুল আমিন বিপু।