IQNA

‘ইরানের জনগণ ইমাম হুসাইন ও ইমাম খোমেনীর আদর্শে অবিচল’

18:58 - February 12, 2016
সংবাদ: 2600275
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের ৩৭তম বিজয়-বার্ষিকীর শোভাযাত্রায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামী বিপুল সংখ্যক জনগণের উপস্থিতি ছিল শ্রেষ্ঠ ইসলামী আইনবিদের প্রতি তাদের আনুগত্যের প্রকাশ ও এক বিশাল গণমাধ্যম।
‘ইরানের জনগণ ইমাম হুসাইন ও ইমাম খোমেনীর আদর্শে অবিচল’
আইআরআইবি'র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: তিনি আজ তেহরানের জুমা নামাজের খুতবায় এ মন্তব্য করেছেন। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আরও বলেছেন, ইরানের জনগণ গত ৩৭ বছরে কখনও আশুরা ও ইমাম হুসাইন (আ)’র আদর্শ থেকে দূরে সরে যায়নি এবং গতকালের বিশাল গণ-শোভাযাত্রার অর্থ হল তারা এখনও ইমাম খোমেনী (র)’র আদর্শ ও শহীদদের পথে অবিচল রয়েছে।

তিনি আরও বলেছেন, বিশ্বের অন্যান্য বিপ্লবের বিপরীতে ধর্মই ছিল ইরানের ইসলামী বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য। ইমাম খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব বিজয়ী হওয়ায় পশ্চিমাদের এ দাবি অসার হয়ে যায় যে, বিজ্ঞান ধর্মের জায়গাটি দখল করে নিয়েছে। ইমাম খোমেনী বিশ্বের তৃষ্ণার্তদেরকে ধর্মের ঝর্ণায় পরিতৃপ্ত করেছিলেন বলেও তিনি মন্তব্য করেন।

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব স্মরণ করিয়ে দেন যে, ইমাম খোমেনীই ছিলেন একমাত্র নেতা যিনি জনগণকে গুরুত্ব দিতেন এবং তাদেরকে ধর্মের রক্ষক বলে উল্লেখ করতেন ও নিজেকে তাদের কাছে ঋণী মনে করতেন।

জনগণ যে অনুভূতি নিয়ে ইসলামী বিপ্লবের বিজয়-বার্ষিকীর মিছিলে এসেছেন সেই একই অনুভূতি নিয়ে তারা সংসদ নির্বাচনেও ভোট দেবেন বলে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আশা প্রকাশ করেন।
iqna


captcha