IQNA

ভারতে শিশুদের কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে কাল

16:26 - February 13, 2016
সংবাদ: 2600276
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ভারতে অনুর্ধ্ব ১২ বছরের শিশু-কিশোরদের কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামীকাল শুরু হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা : কুরআন আয়োজনকারী সংস্থার প্রধান গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ৩-১২ বছরের শিশু-কিশোরদের কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আগামীকাল সকাল ৯:৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে।

শিশুকিশোরদেরকে দৈনন্দিন জীবনে কুরআনিক শিক্ষা ব্যবহারে উৎসাহিত করতে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ৩৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের মধ্য থেকে ৩৬০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে।

প্রথম বিভাগে ৩ থেকে ৫ বছরের এবং দ্বিতীয় বিভাগে ৬-১২ বছরের শিশুরা পরস্পরের প্রতিদ্বন্দিতা করে।

প্রতিযোগিতার প্রথম বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিদ্বন্দীরা যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার রুপি এবং দ্বিতীয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে ৪০, ৩০ ও ২০ হাজার রুপি পুরস্কার পাবে।

এছাড়া সকল সেমিফাইনালে উত্তীর্ণ সকল প্রতিদ্বন্দীকেই ১ হাজার রুপি ও একটি করে কুরআন শরিফ উপহার দেয়া হবে।#3475033

সূত্র: The Hans India

captcha