IQNA

কোপেনহেগেনে নারীদের জন্য মসজিদ

17:02 - February 13, 2016
সংবাদ: 2600277
আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে চালু হল নারীদের প্রথম মসজিদ।

বার্তা সংস্থা ইকনা: রাজধানী কোপেনহেগেনে মারিয়াম (সা. আ.) নামক মসজিদটি প্রতিষ্ঠায় নেতৃত্ব দানকারী ডেনমার্কে জন্ম নেয়া সিরিয়ান বংশোদ্ভূত শেরিন খানকান জানিয়েছেন, এ অঞ্চলের বেশিরভাগ মুসলমানরাই বিষয়টিকে সহজভাবে নিয়েছেন, অবশ্য কেউ কেউ এর বিরোধিতাও করেছেন।

মসজিদটির ধর্মীয় অনুষ্ঠানাদি'র দায়িত্ব পালন করবেন নারী আলেম।

শেরিন খানকান দাবি করেন, ইসলামি ঐতিহ্য নারীদের ইমাম হওয়াকে অনুমোদন করে। তবে অনেকেই অজ্ঞতার কারণে এর সমালোচনা করে থাকেন।

খানকান আরো জানান: মূলতঃ সমালোচনা মসজিদের নারী মুতাওয়াল্লির বিষয়ে হয়েছে। অবশ্য এটা তাদের তথ্য স্বল্পতার কারণেই।

মারিয়াম (সা. আ.) মসজিদটি নিরাপত্তা জনিত কারণে এখনো সকলের জন্য উন্মুক্ত করা হয়নি।

উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেস শহরে নারীদের প্রথম মসজিদ নির্মিত হয়। এ মসজিদের পেশ ইমাম, মুয়াজ্জিন ও জুমআর খতিব সকলেই নারী। শুধুমাত্র নারী ও শিশুরা এ মসজিদে আসতে পারেন। পুরুষরা শুধুমাত্র কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করতে পারেন।

এছাড়া, চীন, চিলি ও ভারতেও নারীদের জন্য বিশেষ মসজিদ রয়েছে।#3475077

সূত্র: Politiken

captcha