IQNA

আট বন্দিকে পানিতে ডুবিয়ে হত্যা করল দায়েশ

20:42 - February 14, 2016
সংবাদ: 2600284
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মসুলের উত্তরাঞ্চলের একটি পুকুরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ, লোহার খাঁচার মধ্যে ৮ বন্দিকে আটক করে খাঁচাটি পানিতে ডুবিয়ে নৃশংস ভাবে সকলকে হত্যা করেছে।
আট বন্দিকে পানিতে ডুবিয়ে হত্যা করল দায়েশ

বার্তা সংস্থা ইকনা: নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের স্থানীয় এক কর্তৃপক্ষ জরিয়েছেন: ইরাকের সরকারের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে এই ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে দায়েশ। গ্রেফতার করার পর গত শনিবার তাদেরকে অতি নৃশংস ও ভয়ঙ্কর পন্থায় হত্যা করে।

ইরাকের রাজধানী বাগদাদের ৪০০ কিলোমিটার উত্তরে মসুল শহরের আল ফাইসিলা নামক অঞ্চলের একটি পুকুরে এই ৮ ব্যক্তিকে খাঁচার ভিতরে করে ডুবিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনার একদিন পূর্বে মালা য়ামের তিন যুবকের ডান হাত কর্তন করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর মুখপাত্র মাহমুদ আল সুরুজি৭ম ফেব্রুয়ারি ঘোষণ করেছেন: এ পর্যন্ত দায়েশ ইরাকের পুলিশ, সামরিক ও বেসামরিক বাহিনীর মোট ৩০০ জন সদস্যকে হত্যা করেছে।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে ২০১৪ সালের জুন মাসের পর থেকে ইরাকের পশ্চিম ও উত্তরাঞ্চলে কিছু অংশ দখল করেছে এবং তাদের দখলকৃত এলাকার বাসিন্দাদের সাথে পাশবিক আচরণ করেছে।

দায়েশের সদস্যরা ধর্ম ও জাতি বিশেষ করে শিয়া, সুন্নি কুর্দি এবং খ্রিস্টানদের সাথে অমানবিক আচরণ করে যাচ্ছে।


iqna


captcha