IQNA

বর্তমান সমাজে নবীর (সা.) উত্তম কর্ম বাস্তবায়নের প্রত্যাশায় শিশুরা/ যদি হযরত মুহাম্মাদ (সা.) জীবিত থাকতেন, সকলকে শান্তির প্রতি আহ্বান জানাতেন + ভিডিও

10:13 - February 15, 2016
সংবাদ: 2600287
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে “যদি হযরত মুহাম্মাদ (সা.) এখানে থাকতেন, তাহলে তাকে কি বলতে?” শিরোনামে এক ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওটি সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
নবীর (সা.) উত্তম কর্ম বর্তমান সমাজে বাস্তবায়নের প্রত্যাশায় শিশুরা/ যদি হযরত মুহাম্মাদ (সা.) জীবিত থাকতেন, সকলকে শান্তির প্রতি আহ্বান জানাতেন

বার্তা সংস্থা ইকনা: সামাজিক নেটওয়ার্ক "ইউটিউব" প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায়
, মহানবী হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে মুসলিম শিশুদের নিকট তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে এবং শিশুরা অতি সাধারণ ভাষায় প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে।

প্রশ্নগুলো হচ্ছে: ১। নবী (সা.) সম্পর্কে তোমার ধারণা কি? ২। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সমস্যা কি? ৩। যদি এখন হযরত মুহাম্মাদ (সা.) এখানে থাকতেন, তাহলে তাকে কি বলতে?

শিশুদের বৈচিত্র্যময় উত্তর অতি আকর্ষণীয়


নবী (সা.) সম্পর্কে তোমার ধারণা কি?

"পিতা মাতা আমাদের শিখিয়েছেন, হযরত মুহাম্মাদ (সা.) আমাদের আদর্শ

"হযরত মুহাম্মাদ (সা.) বিশ্বাস করতেন যে, প্রয়োজনের সময় আল্লাহ তাকে সাহায্য করবেন

"হযরত মুহাম্মাদ (সা.) উত্তম মানুষ এবং কখনোই অন্যকে মিথ্যা কথা বলতেন না

"শুনেছি তিনি শিশুদের সাথে খেলা করতেন" ...


বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সমস্যা কি?

"বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ সমস্যা হচ্ছে দরিদ্রতা

"অর্থ

"ক্ষুধা" ...


যদি এখন হযরত মুহাম্মাদ (সা.) এখানে থাকতেন, তাহলে তাকে কি বলতে?

"আমি মনে করি, যদি হযরত মুহাম্মাদ (সা.) এখান জীবিত থাকতেন, তাহলে যারা যুদ্ধ করছে তাদেরকে শান্তির প্রতি আহ্বান জানাতেন

"অন্যকে খাদ্য দেওয়ার জন্য আহ্বান জানাতেন

"দরিদ্রদের সাহায্য করার জন্য মানুষদের প্রশিক্ষণ দিতেন" ...

iqna



captcha