
বার্তা সংস্থা ইকনা: গতকাল গ্রীসের ইতিহাসে প্রথমবারের মত এমন ঘটনা ঘটলো। এদেশের অধিকাংশ জনগণই খ্রিষ্টান ধর্মের অনুসারী।
দৈনিকটির এ কর্মসূচীর আওতায় প্রতি সপ্তাহে একটি করে পবিত্র গ্রন্থ প্রকাশিত হবে। চলতি সপ্তাহে পবিত্র কুরআন গ্রীক ভাষায় দৈনিক টু ভিমের উদ্যোগে প্রকাশিত হয়েছে।
প্রথমবারের মত গ্রীক ভাষায় পবিত্র কুরআন বিতরণ করা হল।
২০১০ সালে পিইডব্লিউয়ের পরিসংখ্যান মোতাবেক গ্রীসে প্রায় ৫ লক্ষ মুসলমান বসবাস করে। যা এদেশের মোট জনসংখ্যার শতকরা ৫ ভাগ।
উল্লেখ্য, মুসলমানরা দেশটিতে সংখ্যালঘু হিসেবে গণ্য এবং এদের অধিকাংশই তুর্কি এবং আলবেনিয়ান বংশোদ্ভূত।#3475691
সূত্র: Yeni Safak