IQNA

সনাক্ত করা হল ফ্লোরিডা মসজিদে আক্রমণের হুমকিদাতাকে

22:59 - February 16, 2016
সংবাদ: 2600296
আন্তর্জাতিক ডেস্ক: ফ্লোরিডার দুটি মসজিদে বোমা হামলা এবং মুসলমানদের ওপর গুলি বর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে আমেরিকার আদালত সেদেশের এক নাগরিককে দোষী সাব্যস্ত করেছে।
ফ্লোরিডা মসজিদে আক্রমণের হুমকিদাতাকে সনাক্ত করে দোষী সাব্যস্ত করা হয়েছে

বার্তা সংস্থা ইকনা: ফ্লোরিডার মার্কিন অ্যাটর্নি লি বেন্টালিঘোষণা করেছেন: ধর্মীয় বিশ্বাস অনুকরণের জন্য জনগণদের হুমকি দেওয়ার অভিযোগে সামিনুল ফ্লোরিডারের ৪৩ বছরের নাগরিক মার্টিন অ্যালেন অ্যাশনিটজিরকে অভিযুক্ত করা হয়েছে।

তিনি বলেন: এই ব্যক্তি ২০ বছরের সাজা হয়েছে। তবে ফেডারেল আইন অনুযায়ী তার শাস্তি কমানোর সম্ভাবনা রয়েছে।

সেন্ট পিটার্সবার্গে ইসলামী সেন্টার এবং পিনলাস ইসলামিক সেন্টারে আক্রমণাত্মক বার্তা প্রেরণ এবং মুসলমানদের হুমকি দেওয়ার অভিযোগে মার্টিন অ্যালেনকে গ্রেফতার করা হয়েছে। এই ইসলাম বিদ্বেষী আদালতে নিজের দোষ স্বীকার করেছে।

সম্প্রতি প্যারিসে সন্ত্রাসী হামলার ফলে মার্টিন অ্যালেন মুসলমানদের হুমকি দিয়েছে বলে জানিয়েছে।

মুসলমানদের হুমকি স্বরূপ বার্তায় মার্টিন অ্যালেন উল্লেখ করেছে যে, অতি শীঘ্রই মুসলমানদের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন নির্মাণ করে মসজিদে বোমা হামলা করবে এবং যারা সন্ত্রাসী তাদেরকে হত্যা করবে।

এই বার্তায় মুসলমানদের বিরুদ্ধে মৌখিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং শারীরিক হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

iqna


captcha