IQNA

হিজাব দিবস অনুষ্ঠানে ফ্লোরিডা’র শিক্ষার্থীদের অংশগ্রহণ + ছবি

23:40 - February 16, 2016
সংবাদ: 2600297
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী মাস উদযাপনের মাধ্যমে হিজাব দিবসের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

হিজাব দিবস অনুষ্ঠানে ফ্লোরিডা’র শিক্ষার্থীদের অংশগ্রহণ + ছবি

বার্তা সংস্থা ইকনা: গতকাল (১৫ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হিজাব দিবসের প্রোগ্রামে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এবং জীবকোষ বিভাগের শিক্ষার্থী মেরিলিন রাজান্দিজপ্রথম বারের মত হিজাব ব্যবহার করেছেন।

হিজাব ব্যবহার করার পর মেরিলিন তার অনুভূতি সম্পর্কে বলেন: আমি অতি দ্রুত হিজাবে অভ্যস্ত হয়েছে এবং অন্যান্য দিনেও আমি হিজাব ব্যবহার করব। হিজাব করার পরে কিছু লোক আমাকে ভিন্নভাবে তাকাচ্ছিল, কিন্তু আমি তাদের এ দৃষ্টির কোন ভ্রুক্ষেপ করেনি।

হিজাব দিবস অনুষ্ঠানে ফ্লোরিডা’র শিক্ষার্থীদের অংশগ্রহণ + ছবিমাইক্রোবায়োলজি বিভাগের অপর এক শিক্ষার্থী ইলিয়াস বলেন: আমি প্রতিদিন হিজাব ব্যবহার করি এবং যে সকল শিক্ষার্থীরা হিজাব ব্যবহার করতে আগ্রহী তাদেরকে হিজাব ব্যবহার করার ক্ষেত্রে আমি সাহায্য করি। হিজাব ব্যবহারের ফলে মানুষের অভ্যন্তরীণ পরিবর্তন হয়।

আমেরিকা ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত চার বছর যাবত ইসলামী মাস উদযাপন করে আসছে। ইসলামী মাস উপলক্ষে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান পালনের মাধ্যমে ইসলাম ও মুসলমানদেরকে পরিচয় করিয়ে দেয়।

হিজাব দিবস অনুষ্ঠানে ফ্লোরিডা’র শিক্ষার্থীদের অংশগ্রহণ + ছবি

iqna


captcha