IQNA

আমেরিকায় অনুষ্ঠিত হল হেফজ কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

12:36 - February 17, 2016
সংবাদ: 2600298
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার শিকাগোয় ‘হেফজ কুরআন প্রশিক্ষণ একাডেমী’র পক্ষ থেকে হেফজ কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকায় অনুষ্ঠিত হল হেফজ কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা কুরআন হেফজ ওয়ার্ল্ড এসোসিয়েশনের সহযোগিতায় ২০৬ জন নারী ও পুরুষ প্রতিযোগীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

হেফজে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান যথাক্রমে সম্পূর্ণ কুরআন হেফজ, ২৫ পারা হেফজ, ২০ পারা হেফজ, ১৫ পারা হেফজ, ১০ পারা হেফজ এবং ৩ পারা হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জর্ডানের কুরআন সুরক্ষা সোসাইটির চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের এলাহিয়াত অনুষদের প্রধান মুহাম্মাদ খাযার আল মাজালি, জর্ডানের কুরআন সুরক্ষা সোসাইটির চেয়ারম্যানের উপদেষ্টা আহমেদ শোকরি, আল কুরা বৈরুতের কর্মকর্তা শাইখ মাহমুদ আল আকাভী, কুরআন হেফজ ওয়ার্ল্ড এসোসিয়েশনের প্রতিনিধি শাইখ হাশেম আল হাসিন এবং স্থানীয় ওলামা ও মুবাল্লিগ এবং আগ্রহী ব্যক্তিমণ্ডলী উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অতঃপর পবিত্র কুরআন শিক্ষা ও কুরআন হাফেজদের সমর্থনের আলোকে বক্তাগণ বক্তৃতা পেশ করেন। প্রতিযোগিতার শেষ পর্যায়ে নারী ও পুরুষ বিভাগে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।

iqna


captcha