IQNA

মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে দক্ষিণ কোরিয়ার প্রচেষ্ট

23:55 - February 17, 2016
সংবাদ: 2600302
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া পর্যটন সংস্থা ঘোষণা করেছে, চলতি বছরে আমরা দশ লাখ মুসলিম পর্যটকে আকৃষ্ট করার চেষ্টা করছি।

মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে দক্ষিণ কোরিয়ার অভিনব পদ্ধতি

বার্তা সংস্থা ইকনা: দক্ষিণ কোরিয়া পর্যটন সংস্থা ঘোষণা করেছে, মুসলিম পর্যটকদের জন্য অধিক সুবিধা প্রদানের চেষ্টা করছে এবং বছর জুড়ে ‘মুসলিম প্রিয় কোরিয়া’ প্রকল্প শিরোনামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহামারি MERS রোগের ক্ষতিপূরণ যোগাতে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য দক্ষিণ কোরিয়া এ পদক্ষেপ গ্রহণ করেছে। 
দক্ষিণ কোরিয়া পর্যটন সংস্থার পরিচালক ‘চ্যাং জং সু’ বলেছেন: অগ্রসরের জন্য পর্যটনের সংখ্যা বৃদ্ধি করা জরুরী। আর এ জন্য মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার জন্য দক্ষিণ করিয়ার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
‘চ্যাং জং সু’ আরও বলেন: দক্ষিণ কোরিয়ার পর্যটক শিল্প অনেকটা  চীনা ও জাপানি পর্যটকদের ওপর নির্ভর করত। অথচ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ জনগণ মুসলমান। আর এ জন্যই মুসলিম পর্যটকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।
দক্ষিণ করিয়ার পর্যটন সংস্থা জানিয়েছে, মুসলিম পর্যটকদের স্বাগত জানানোর জন্য বর্তমানে সেদেশের ১৪০টি রেস্টুরেন্ট প্রস্তুত রয়েছে।
এছাড়াও এপ্রিল মাসের শুরু থেকে সেদেশের বিভিন্ন অঞ্চলে নামাজের জন্য কক্ষ ও হালাল রেস্টুরেন্ট নির্মাণ করা হবে।

iqna


captcha