IQNA

সিরিয়ার সরকারের পতনের মধ্যে ইহুদিবাদী শত্রু তার স্বার্থ দেখছে: নাসরুল্লাহ

16:27 - February 18, 2016
সংবাদ: 2600304
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের হিজবুল্লাহর মহাসচিব জোর দিয়ে বলেন, ইহুদিবাদী শত্রু, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীসমূহের উপস্থিতিকে বর্তমান শাসন বেঁচে থাকার চেয়ে ভাল মনে করছে। আর এ জন্য্ই তারা সিরিয়ার সরকারকে উৎখাত করার মধ্যে তাদের স্বার্থ দেখছে।
সিরিয়ার সরকারের পতনের মধ্যে ইহুদিবাদী শত্রু তার স্বার্থ দেখছে: নাসরুল্লাহ

বার্তা সংস্থা ইকনা: লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শহীদ কমান্ডারদের জন্য হিজবুল্লাহর বার্ষিক অনুষ্ঠানে বলেন, প্রতিরোধ তাদের ক্ষমতা ও নতুন প্রযুক্তির মাধ্যমে ইসরাইলকে পরাজিত করতে সক্ষম।

হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ কখনোই সন্ত্রাসী গ্রুপ, সৌদি আরব, তুরস্ক এবং আমেরিকাকে সিরিয়ার উপর আধিপত্য অর্জন করার অনুমতি দিবে না।

তিনি বলেন: ইহুদিবাদীরা ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ায় হিজবুল্লাহর পদক্ষেপকে নিজেরেদ জন্য হুমকি মনে করে। আর সে জন্যই তারা সিরিয়া এবং হিজবুল্লাহর ধ্বংস ও পতনকে নিজেদের জন্য ভাল মনে করে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, এই পরিস্থিতে আমাদের দায়িত্ব হচ্ছে সমমনা আরবদেশ গুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করা। এবং জায়নবাদী ও সৌদিদের চক্্রন্তকে নস্যাত করা।

তিনি বলেন: প্রথম থেকেই জায়নবাদীরা সিয়িার সরকারকে উসখাত করার চেষ্টা করে আসছে কিন্তু তারা সফল হয় নি এবং আগামীতেও হবে না।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, সিরিয়ায় জাহেলি হুকুমত প্রতিষ্ঠা করার স্বপ্ন কখনো্ই বাস্তবায়ন হবে না। যেমনভাবে তুরস্ক ও সৌদি আরবের চক্রান্ত ভেস্তে গেছে।

iqna


captcha