বার্তা সংস্থা ইকনা: এ সংখ্যার কুরআন শরিফ মৌরিতানিয়ার বিভিন্ন সংস্থা ও কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের (মক্তব) মাঝে বিতরণ করা হবে।
মৌরিতানিয়ার ‘আত-তায়াউন' দাতব্য সংস্থার প্রধান ‘শেইখ উমার আল-ফাতহ' একটি বিশেষ টিমকে, যে সকল সংস্থার মাঝে কুরআন শরিফ বিতরণ করা হবে সে সকল সংস্থা এবং যে সকল গ্রামে মক্তবখানাগুলো অবস্থিত সেগুলোর অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহের দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি বলেন: এ পর্যন্ত কুরআন শরিফ বিরতণের জন্য ৪৫টি মক্তবখানা চিহ্নিত করা হয়েছে। এছাড়া মৌরিতানিয়ার রেডিও কুরআন, ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র, উচ্চতর গবেষণা কেন্দ্র ও ইসলামি গবেষণা কেন্দ্রের মাঝে কুরআন শরিফ বিতরণ করা হবে।
‘আব্দুল গাফফার আব্দুর রাহিম আল-কুহজি' নামক বাহরাইনের এক নাগরিকের আর্থিক সহযোগিতা কুরআন বিতরণ এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।#3476692
সূত্র: আস-সিরাজ ওয়েব সাইট