IQNA

রক্তাক্ত বৃহস্পতিবারের স্মরণে বাহরাইনে মিছিল

16:34 - February 19, 2016
সংবাদ: 2600311
আন্তর্জাতিক বিভাগ: রক্তাক্ত বৃহস্পতিবারের শহীদদের স্মরণ গত বুধবার বাহরাইনের বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণ মিছিল করেছে দেশটির বিপ্লবী জনতা।

বার্তা সংস্থা ইকনা: ২০১১ সালের এ দিনে বাহরাইনের পার্ল স্কয়ারে শান্তিপূর্ণভাবে অনশতরত নিরীহ জনগণের উপর রাতের আঁধারে হামলা চালায় স্বৈরাচারী আলে খলিফা সরকারের ভাড়াটে সৈন্যরা।

বিভিন্ন অস্ত্র নিয়ে ভাড়াটে সৈন্যরা বাহরাইনের নিরীহ জনতার উপর চড়াও হয়। এতে হতাহত হয় বহু লোক।

এ দিবসের স্মরণে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) বারবার, কারানা, আবু সুবাই, শাখুর ও আলী অঞ্চলের জনগণ ঐ হামলায় শহীদদের ছবি ও মোমবাতি হাতে নিয়ে এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবী জানায়।#3476655

সূত্র : আল-আলাম

captcha