IQNA

ইরাকে কুরআন প্রশিক্ষণ কোর্সে ৩০০০ নারীর অংশগ্রহণ

19:12 - February 19, 2016
সংবাদ: 2600312
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইরাকে পবিত্র নগরী কারবালায় ‘হযরত রোকাইয়া (সা. আ.)’ শিরোনামে কুরআন ও ধর্মীয় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সে সেদেশের বিভিন্ন প্রদেশের ৩০০০ নারী অংশগ্রহণ করেছেন।
ইরাকে কুরআন প্রশিক্ষণ কোর্সে ৩০০০ নারীর অংশগ্রহণ

বার্তা সংস্থা ইকনা: কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে ১০ দিন ব্যাপী হযরত রোকাইয়া (সা. আ.)কুরআন ও ধর্মীয় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের নারী বিভাগের ধর্মীয় তাবলীগ শাখার কর্তৃপক্ষ শাইখ আলী আল মাতিরিএ ব্যাপারে বলেন: হযরত রোকাইয়া (সা. আ.)কুরআন ও ধর্মীয় প্রশিক্ষণ কোর্সে ইরাসের বিভিন্ন প্রদেশের বিভিন্ন বয়সের নারীরা অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন: দশ দিন ব্যাপী উক্ত কোর্সে হেফজে কুরআন, মাফাহিমে কুরআন, কুরআনের অর্থ, ফেকহ, আখলাক ও ইসলামি আকাইদের আলোকে ক্লাস গ্রহণ করা হয়।

নারীদের জন্য অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কোর্সের কর্তৃপক্ষ সাররু মাহদীবলেন: অতি অল্প সময়ে কুরআন হেফজ করার উত্তম পন্থা হচ্ছে, কুরআন তেলাওয়াত শ্রবণ করা।

বলাবাহুল্য, ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে প্রতি বছরই এ ধরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।

iqna


captcha