IQNA

মালয়েশিয়ায় ৩৭তম জাতীয় হেফজে কুরআন প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী ‘নুর হেদায়েতে’র অংশগ্রহণ

18:56 - February 20, 2016
সংবাদ: 2600316
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার দৃষ্টি প্রতিবন্ধী ‘নুর হেদায়েত মুহদ ইউসুফ’ বলেন: কুরআন হেফজ করা একটি উত্তম কাজ। বিশেষ করে যারা আমার মত দৃষ্টিহীন।
মালয়েশিয়ায় ৩৭তম জাতীয় হেফজে কুরআন প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী ‘নুর হেদায়েতে’র অংশগ্রহণ
বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি মালয়েশিয়া অনুষ্ঠিত ৩৭তম হেফজে কুরআন প্রতিযোগিতায় একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী অংশগ্রহণকারী নুর হেদায়েত মুহদ ইউসুফ। তিনি পবিত্র কুরআনের প্রথম থেকে দম পারা পর্যন্ত মুখস্থ করেছেন।

২২ বছরের নুর হেদায়েত শিশুকাল থেকে অন্ধ। মালয়েশিয়ায় ইসলামিক স্টাডিজ জোহর কলেজে অধ্যয়নরত রয়েছেন।

তিনি বলেন: কুরআন হেফজের ক্ষেত্রে দৃষ্টিহীনতা আমাকে কোন বাধা সৃষ্টি করতে পারেনি। আমি এই প্রথম বারের মত কোন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। তবে এর পূর্বে আমি দুই বার জোহর প্রদেশে হেফজে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম।

নুর হেদায়েত তার ২৬ বছরের ভাইকে অনুসরণ করে দারুল কুরআনেকুরআন শিখেছেন। তিনি ৩ বছর বয়স থেকেই ব্রেইল বর্ণমালায় কুরআন তেলাওয়াত করা শিখেছেন এবং ১৬ বছর বয়সে কুরআন মুখস্থ করা শুরু করেন।

নুর হেদায়েত বলেন: আমি যদি কুরআন হেফজ নাও করতাম, তারপরও এই ঐশী গ্রন্থের নির্দেশ মোতাবেক জীবনকে পরিচালিত করতাম।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৩৭তম জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতায় সেদেশের বিভিন্ন প্রদেশের ৭৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপো শহরে ১৬ই ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল।#

iqna


captcha