IQNA

৫ হাজার দায়েশ অবাধে বিচরণ করছে ইউরোপে

19:18 - February 20, 2016
সংবাদ: 2600317
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপোলের ব্রিটিশ প্রধান রব ওয়েনরাইট বলেন, ৩-৫ হাজার ইউরোপিয়ান নাগরিক মধ্যপ্রাচ্যে আইএসআইএলের প্রশিক্ষণ শেষে ইউরোপে ফিরে এসেছেন।
বার্তা সংস্থা ইকনা: ইউরোপীয় ইউনিয়নের পুলিশ প্রধান জানিয়েছেন ৫ হাজারেরও বেশি প্রশিক্ষণ প্রাপ্ত আইএসআইএল জঙ্গি ইউরোপে অবাধে বিচরণ করছে।
ইউরোপোলের ব্রিটিশ প্রধান রব ওয়েনরাইট বলেন, ৩-৫ হাজার ইউরোপিয়ান নাগরিক মধ্যপ্রাচ্যে আইএসআইএলের প্রশিক্ষণ শেষে ইউরোপে ফিরে এসেছেন।
তিনি আরো বলেন, ‘গত ১০ বছরের মধ্যে বর্তমানে ইউরোপ সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঝুঁকির মুখে রয়েছে’।
তিনি বলেন, ‘আমরা মনে করছি আইএসআইএল ইউরোপের যে কোনো জায়গায় বড় ধরনের প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা করছে’।
এদিকে, শরণার্থীদের সঙ্গে মিশে সন্ত্রাসীরা ইউরোপে ঢুকে পড়ছে এমন আশঙ্কা সত্যি নয় বলে তিনি দাবি করেছেন।
তিনি বলেন, ‘শরণার্থীর ছদ্মবেশে সন্ত্রাসীরা ইউরোপে প্রবেশ করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি’।
তিনি যেসময় এই মন্তব্য করেছেন তার পরপরই প্যারিস হামলায় জড়িত সন্দেহে অস্ট্রিয়ায় ২ জন সন্দেহভাজনকে আটক করার খবর পাওয়া গেছে।#3477056
সূত্র: টেলিগ্রাফ, শীর্ষনিউজ
captcha