
বার্তা সংস্থা ইকনা: "আমেরিকা থেকে জানজিবর; ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত” শিরোনামে উক্ত প্রদর্শনীর মাধ্যমে সেদেশের শিশুদের বিশ্বের মুসলমানদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।
এক সপ্তাহ পূর্বে উক্ত প্রদর্শনী শুরু হয়েছে। উক্ত প্রদর্শনীতে মুসলমানদের বৈচিত্র্যময় সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে।
শিশুদের সাথে তাদের অভিভাবকগণও "ম্যানহাটন” জাদুঘর প্রদর্শন করতে এসে ইসলামী আর্ট, স্থাপত্য, পর্যটন, ব্যবসা ও নকশা সহ আরো অনেক ইসলামী সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে।
উক্ত প্রদর্শনী মোট পাঁচটি অংশে অনুষ্ঠিত হচ্ছে। অংশগুলো যথাক্রমে বিশ।বের ইসলামী অসাধারণ স্থাপত্যের আবিষ্কার, মিনার এবং গুম্বজ নির্মাণ, আমেরিকান মুসলমানদের জীবনযাপনের সাথে পরিচিতি, অতীতে মুসলিম বণিকদের বাণিজ্যিক রুটসমূহের সাথে পরিচিতি এবং ইসলামী শিল্প সমূহ ক্রয়।
শিশুদের জাদুঘরে "ম্যানহাটনে”র নির্বাহী পরিচালক ‘অ্যান্ড্রু ইক্রামিন’ বলেছেন: এ প্রদর্শনের মাধ্যমে শিশুদের মধ্যে একধরণের বিপ্লবী আন্দোলন সৃষ্টি হবে। কারণ অল্প বয়সে শিশুরা বিভিন্ন সংস্কৃতি পার্থক্য সাথে পরিচিত হচ্ছে এবং এরফলে অন্য সংস্কৃতির প্রতি তাদের সম্মান বৃদ্ধি পাবে।
বলাবাহুল্য, ভবিষ্যতে আমেরিকার অন্যান্য মিউজিয়ামে এ ধরণের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
