
বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীদের বোমা হামলার ফলে মাত্র ১৫ মিনিটের মধ্যে ৯০ জন শহিদ হয়েছেন। এছাড়াও এ পাশবিক হামলার ফলে ১৮০ জন আহত হয়েছেন। আহতদের দামেস্কের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল দুপুরে এক আত্মঘাতী হামলাকারী একটি টয়োটা গাড়িতে প্রচুর পরিমাণ বিস্ফোরক দ্রব্য নিয়ে জনসম্মুখে উপস্থিত হয়ে গাড়িটি বিস্ফোরণ ঘটায়। এঘটনার ১০ মিনিট পর অপর এক নারী জনগণের মধ্যে এসে তার নিকট রাখা বিস্ফোরক বেল্টটির বিস্ফোরণ ঘটায়। এ বিস্ফোরণের পর অশেপাশের নাগরিকগণ, আহতদের হাসপাতালে স্থানান্তরে নিয়োজিত হলে ঠিক (দ্বিতীয় বিস্ফোরণের) ৫ মিনিট পরে তৃতীয় বোমাটি বিস্ফোরণ ঘটে।

দামেস্কের যায়নাবিয়া নামক অঞ্চলের ফাতিমিয়া রোডে এ সকল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং উক্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুল ছুটি হওয়ার সময়ে এ ঘটনা ঘটে। আর এজন্য অনেক শিশু ও নারী নিহত ও আহত হয়েছেন।
সিরিয়ার সংবাদ সংস্থা সানার প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসীদের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের মন্ত্রীসভা এবং এ হামলার জন্য আরবি, পশ্চিমা ও তুরস্ককে দায়ী করেছে।
বলাবাহুল্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস তথা দায়েশ এ হামলার দায়ভার গ্রহণ করেছে।
