বার্তা সংস্থা ইকনা: আলেমদের একটি বিশেষ দলের সাথে ইন্দোনেশিয়া সফররত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি আজ (২২ ফেব্রুয়ারি) এদেশের আলেমদের সাথে সাক্ষাতকালে আলেমদেরকে বিভেদ-বিচ্ছেদ (যা জনগণের মাঝে বিভেদ, গোঁড়ামী এবং উগ্রতাবাদের জন্ম দেয়) থেকে দূরে থাকার প্রতি গুরুত্বারোপ করেছেন।
আল-আযহারের গ্রান্ড মুফতির সংযোজন: ইসলাম একটি সহনশীল ধর্ম হিসেবে সকল প্রকার গোঁড়ামী ও উগ্রতার উর্ধ্বে সকল মাযহাবকেই নিজের মাঝে স্থান দেয়।
জনাব আহমাদ তাইয়্যেব বলেন: শিয়া ও সুন্নি হচ্ছে ইসলামের দু'টি ডানা স্বরূপ। এ দুই মাযহাবের পরস্পরের কাছে আসাটা অত্যন্ত জরুরি। কেননা এরা হচ্ছে পরস্পরের ভাই। বিশেষতঃ মধ্যপন্থী শিয়ারা।
তিনি বলেন: মধ্যপন্থী শিয়ারা মুসলমান। এ জন্য তাদেরকে ইসলাম বহির্ভূত জ্ঞান করাটা ঠিক নয়।#3477613
সূত্র: উম্মাতুল আখবারিয়া