বার্তা সংস্থা ইকনা: ইউরোপ ভিত্তিক ঐ মানবাধিকার সংস্থার প্রধান হুসাইন জাওয়াদ পারভেজ বলেন, বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী রাশেদ বিন আব্দুল্লাহ আলে খলিফা'র মন্তব্য থেকে এ বাণী বেরিয়ে আসে যে, সংকট অব্যাহত রয়েছে এবং আল-উইফাক সোসাইটির মহাসচিব শেইখ আলী সালমান, ওয়াদ সোসাইটির সাবেক মহাসচিব ইব্রাহিম শরিফের বিরুদ্ধে প্রদত্ত রায়ের প্রতি সমর্থন নতুন দৃশ্যপট রচনা করেছে।
বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন পূর্বে এ দাবি তুলেছিলেন যে, তার কাছে এমন প্রমাণ রয়েছে যার ভিত্তিতে বাহরাইনের বিষয়ে ইরানের হস্তক্ষেপের বিষয়ট প্রমাণিত হয়। এ ধরনের হস্তক্ষেপ বাহরাইনের অভ্যন্তরিন নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেও তিনি দাবি করেন।
উল্লেখ্য, বাহরাইনের বেশিরভাগ জনগণই শিয়া মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও বাহরাইনের শক্তি, সম্পদ ও সুযোগ-সুবিধার খুব নগন্য একটি অংশ তাদের ভাগ্যে জোটে এবং সরকারের পক্ষ থেকে তারা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।#3477595
সূত্র: আল-আলাম