IQNA

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় শোকানুষ্ঠান

23:35 - February 22, 2016
সংবাদ: 2600328
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের পক্ষ থেকে নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি থেকে টানা ১০ দিন শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় শোকানুষ্ঠান
বার্তা সংস্থা ইনকা: উক্ত শোকানুষ্ঠান প্রতিদিন স্থানীয় সময় ১৯:৩০টায় শুরু হবে। এশার নামাজের পরে কুরআন তেলাওয়াত, বক্তৃতা, মর্সিয়া ও মাতমের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।

বলাবাহুল্য, রেওয়ায়ত অনুযায়ী হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর স্বীয় পিতা নবীজী (স.) এর ইন্তেকালের মাত্র ৭৫ অথবা ৯৫ দিনের মাথায় তিনি শহীদ হয়েছিলেন। আর এজন্য মালয়েশিয়ায় অবস্থিত ইরানি কালচারাল সেন্টারের পক্ষ থেকে ১২ই মার্চে স্থানীয় সময় ১৯:৩০টায় বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

iqna


captcha