
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের বিভিন্ন মিডিয়া ও স্থানীয় সংবাদপত্র গতকাল ২২শে ঘোষণা করেছে: ইরানের গুপ্তচরবৃত্তির সাথে জড়িত থাকার অভিযোগে অলে সৌদ ৩২ জনকে (যাদের মধ্যে ৩০ জন শিয়া মুসলমান) গ্রেফতার করেছে।
এসকল বন্দিদের মধ্যে একজন ইরানী ও বাকীরা আফগানিস্তানী। তাদের সকলকে ২০১৩ সালে বন্দি করা হয়েছে। এ বিষয়টি সৌদি আরবের শিয়া মুসলমানদের চিন্তিত করে তুলেছে।
বন্দিদের মধ্যে অনেকে প্রসিদ্ধ ব্যক্তি রয়েছে এবং রাজনীতির সাথে তাদের কোন সম্পর্ক নেই।