IQNA

‘হাসানের গল্প' প্রচারে চাকরি গেল আল-আরাবিয়া পরিচালকের

17:23 - February 23, 2016
সংবাদ: 2600332
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের হিজবুল্লাহ বাহিনীর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ'র উপর একটি ডক্যুমেন্টারি ফিল্ম প্রচার করায় চাকরিচ্যুত হয়েছেন সৌদি আরবের আল-আরাবিয়া চ্যানেলের পরিচালক। খবর সৌদি গণমাধ্যমের।

বার্তা সংস্থা ইকনা: সৌদি গণমাধ্যম জানিয়েছে: ‘হাসানের গল্প' শিরোনামে প্রচারিত ঐ ফিল্মের কারণে তুর্কি আদ-দাখিলকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার স্থলে সালমান আদ-দুসরিকে নিয়োগ প্রদান করা হয়েছে।

আল-আরাবিয়া চ্যানেল হতে প্রচারিত লেবাননের হিজবুল্লাহ বাহিনীর প্র্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ'র উপর নির্মিত ঐ ডক্যুমেন্টারী ফিল্মটি সৌদি আরবের অভ্যন্তরে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।

এর সমালোচনায় টুইটার ইউজারদের লেখা কমেন্টগুলোর মধ্যে ছিল; আল-আরাবিয়া সৈয়দ হাসান নাসরুল্লাহ'র সমর্থক, আল-আরাবিয়া সৌদি আরবকে পেছন থেকে ছুরি মেরেছে, তুর্কি আদ-দাখিলের পদত্যাগ চাই ইত্যাদি।

উল্লেখ্য, সৌদি আরবের এ চ্যানেলটি সর্বদা সিরিয়া ও ইরাকে যুদ্ধরত সশস্ত্র সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে এসেছে এবং ইসলামি প্রতিরোধ আন্দোলনের কঠোর সমালোচক। এ কারণে সৈয়দ হাসান নাসরুল্লাহ'র উপর নির্মিত ডক্যুমেন্টারি ফিল্ম প্রচার করায় বিষয়টিকে মেনে নিতে পারেনি এর দর্শকরা।

আল-আরাবিয়া, হিজবুল্লাহ প্রধানকে হেয় করার উদ্দেশ্যে এ ডক্যুমেন্টারী প্রচার করলেও চ্যানেল কর্তৃপক্ষের আশার বিপরীতে এটি সৈয়দ হাসান নাসরুল্লহার পক্ষেই গেছে। কেননা এর পরিচালক সৈয়দ হাসান নাসরুল্লাহ'র বিরুদ্ধে কিছু খুঁজে বের করতে না পেরে তার কয়েকটি বক্তব্য সংগ্রহ করেই তা প্রচারে বাধ্য হয়েছে তারা#3477822

সূত্র: আল-আলাম

 

captcha