
বার্তা সংস্থা ইকনা: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের "মিন্দানাও" দ্বীপের অধিকাংশ জনগণই মুসলমান। এ দ্বীপের স্থানীয় কর্মকর্তা ঘোষণা করেছেন: প্রাচীনতম মসজিদ "শেখ করিম আল মাকতুম" পুনর্নির্মাণের জন্য দশ লাখ ডলার ব্যয় করে পর্যটকদের আকর্ষণীয় স্থান নির্মাণ করা হবে।
তিনি আশাবাদী হয়ে বলেছেন: এ মসজিদটি পর্যটকদের জনপ্রিয় স্থানে পরিবর্তন হবে।
"মিন্দানাও" দ্বীপের স্থানীয় কর্মকর্তা ‘ডন এম লং’ বলেছেন: বর্তমানে আমরা মসজিদে যাতায়াতের প্রধান সড়ক সমূহ পুনর্নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি।
৬০০ বছর প্রাচীন ফিলিপাইনের সিমুনুল শহরের "শেখ করিম আল মাকতুম" মসজিদটি এক আরব ব্যবসায়ী ১৩৮০ সালে নির্মাণ করেছেন। "শেখ করিম আল মাকতুম" মসজিদ সেদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ।