IQNA

ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাজারে শোক পতাকা

15:18 - February 25, 2016
সংবাদ: 2600341
আন্তর্জাতিক ডেস্ক: নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে হযরত ফাতিমা জাহরার নাম লিখিত “یا فاطمة الزهراء” কালো পতাকা ইমাম আলী (আ.)এর মাজারে উত্তোলন করা হয়েছে।
ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাজারে শোক পতাকা

বার্তা সংস্থা ইনকা: আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর পবিত্র মাজারের প্রাঙ্গণে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও নবী-নন্দিনী খাতুনে জান্নাতের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাজারের গুম্বজের হযরত ফাতিমা জাহরার নাম লিখিত "یا فاطمة الزهراء” কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

হযরত ফাতিমা জাহরার পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতি বছর ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আহলে বাইত (আ.)এর ভক্তগণ ইমাম আলী (আ.)এর মাজারে উপস্থিত হয় এবং শোকানুষ্ঠান উদযাপন করেন।

ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে জায়ের এবং শোকানুষ্ঠান উদযাপনকারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

iqna

captcha