বার্তা সংস্থা ইকনা: মরক্কোর কাসাব্লাংকা শহরে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক গ্রন্থ মেলা ১১ই ফেব্রুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। উক্ত গ্রন্থ মেলাকে প্রকাশক ও দর্শনার্থীগণ ব্যাপক স্বাগত জানিয়েছেন।
মরক্কোর ‘আল সালাফিয়া’ প্রকাশনা ২২তম আন্তর্জাতিক গ্রন্থ মেলায় অংশগ্রহণ করেছে। এ প্রকাশনা ঘোষণা করেছে, গ্রন্থ মেলায় আগত অধিকাংশ দর্শনার্থী পবিত্র কুরআন ও শিশুদের বই ক্রয় করেছে।
মরক্কোর ‘আফ্রিকা আল শারক’ প্রকাশনার পরিচালক ‘কোমাইল হুব্বুল্লাহ’ এ ব্যাপারে জানিয়েছেন: উক্ত প্রদর্শনী, বিভিন্ন প্রকাশনা ঘর এবং জনগণের ব্যাপক স্বাগতের ফলে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন: আমাদের প্রকাশনালয় থেকে যে সকল গ্রন্থ প্রকাশ হয় সেগুলো অতি মানসম্পন্ন বিভিন্ন আমরা প্রতি বছরই বিষয়ের ওপর গ্রন্থ প্রকাশ করে থাকি। অন্যান্য বছরের মত এ বছরেও সাহিত্য, সমালোচনা, উপন্যাস, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, আইন, দর্শন ও নৃবিজ্ঞান প্রকাশিত হয়েছে।
কোমাইল হুব্বুল্লাহ আরও বলেন: বিগত বছরের মত চলতি বছরেও আমাদের স্টল থেকে বিপুল পরিমাণ গ্রন্থ বিক্রয় হয়েছে। আমরা প্রতি বছর দর্শনার্থীদের জন্য নতুন নতুন গ্রন্থ উপস্থাপন করার চেষ্টা করি।
মরক্কোর জনগণ ২২তম আন্তর্জাতিক গ্রন্থ মেলাকে ব্যাপক স্বাগত জানিয়েছে। অথচ সেদেশে প্রতি বছরই রাজনৈতিক, সাংস্কৃতিক, লেখক ও ধর্মীয় ওলামাদের উপস্থিতিতে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হয় এবং এ সকল বৈঠকে জনগণ তেমন কোন সাড়া দেয় না।
iqna