IQNA

প্যারিসের একটি মসজিদ পূনরায় চালু করতে বাধা

19:42 - February 27, 2016
সংবাদ: 2600357
আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মসজিদকে পূনরায় খুলে দেয়ার আবেদন নাকচ করেছে ফ্রেঞ্চ স্টেট কাউন্সিল।

বার্তা সংস্থা ইকনা: ফ্রেঞ্চ স্টেট কাউন্সিল গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্যারিসের ‘লাগনি' এলাকায় অবস্থিত ঐ মসজিদ পূনরায় খুলে দেয়ার আবেদন নাকচ করে দেয়।

প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর জরুরী অবস্থার কারণে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঐ মসজিদটি বন্ধ করে দেয়।

‘ঘৃণা ও সন্ত্রাসবাদে'র প্রতি উস্কে দেয়ার উদ্ভট অজুহাতে গত বছরের ডিসেম্বর মাসে মসজিদটি বন্ধ করে দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঐ পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে ফ্রেঞ্চ স্টেট কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।#3478550

সূত্র: algpress

captcha