
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের সাকারিয়া শহরে প্রতিবন্ধী শিশুদের পবিত্র কুরআন ও ইসলামি শিক্ষা প্রদানের জন্য প্রশিক্ষণ সেন্টার উদ্বোধণ হয়েছে। এখন থেকে উক্ত প্রশিক্ষণ সেন্টারে প্রতিবন্ধি শিশুরা ভালোভাবে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন।
এছাড়াও তুরস্কের সাকারিয়া শহরের সিরডিফান নামক অঞ্চলের ‘আলহাজ বাইরাম’ জামে মসজিদে দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত ছাড়াও ধর্মীয় শিক্ষা অর্জন করেছেন।
অপরদিক থেকে তুরস্কের কুচালী শহরে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। কোর্সে শেষে অংশগ্রহণকারীদের নিকট হতে পরিক্ষা গ্রহণ করা হয় এবং পরিক্ষায় উত্তীর্ণ ৬ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়