IQNA

নিউক্যাসলে ইসলামী প্রদর্শনীতে ৪ হাজার অমুসলিম দর্শকের উপস্থিত

14:22 - February 28, 2016
সংবাদ: 2600359
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক এসোসিয়েশনের পক্ষ থেকে ‘প্রকৃত ইসলামকে আবিষ্কার করুন’ শিরোনামে অনুষ্ঠিত বার্ষিকী প্রদর্শনীতে ৪ হাজারের অধিক অমুসলিম শিক্ষার্থী প্রদর্শন করেছেন।
নিউক্যাসলে ইসলামী প্রদর্শনী ৪ হাজার অমুসলিম দর্শকের উপস্থিত

বার্তা সংস্থা ইকনা: ল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরই প্রকৃত ইসলামকে আবিষ্কার করুনপ্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে।

ইংল্যান্ড সহ বিশ্বের অন্যান্য দেশের অমুসলিম শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রায় এক সপ্তাহ ব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২০শে ফেব্রুয়ারি উক্ত ইসলামিক প্রদর্শনীর সূচনা হয় এবং একাধারে এক সপ্তাহ অব্যাহত থাকার পর ২৬শে ফেব্রুয়ারি শেষ হয়।

নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক এসোসিয়েশনের সভাপতি মুসা আল গামেদীএ ব্যাপারে বলেন: অন্যান্য বছরের মত চলতি বছরেও প্রকৃত ইসলামকে আবিষ্কার করুনপ্রদর্শনী সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। মাত্র এক সপ্তাহে ৪ হাজারের অধিক দর্শক এ প্রদর্শনী প্রদর্শন করেছেন।

তিনি বলেন: এ প্রদর্শনী এক ধরণের প্রবর্তনমূলক প্রদর্শনী ছিল। চেষ্টা করা হয়েছে প্রদর্শনীর মাধ্যমে প্রকৃত ইসলামকে অমুসলিমদের মাঝে ফুটিয়ে তোলা এবং মুসলমান ও ইসলাম সম্পর্কে ভ্রান্তি ধারণা দুর করা।

আল গামেদীর ব্যক্ত অনুযায়ী, এ প্রদর্শনীতে আগত অমুসলিমদের বলা হয়েছে যে, শান্তি ও সমবেদনার ধর্ম ইসলাম।

প্রকৃত ইসলামকে আবিষ্কার করুনপ্রদর্শনী মোট চারটি বিষয়ের ওপর প্রদর্শিত হয়েছে। বিষয়গুলো হচ্ছে ইসলাম ধর্ম’, ‘ইসলামী সংস্কৃতি’, ‘আরবি বর্ণমালাএবং ইসলামের দৃষ্টিতে নারী

iqna


captcha