
গোয়েন্দা কর্মকর্তারা এখনো এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারেননি বলে ইয়র্ক জানান। একইসঙ্গে তিনি বলেন, ধর্মীয় পরিচয় বা জাতীয়তার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে কিনা তা বলার সময় এখনো আসেনি। তবে নিহতরা কোন দেশের নাগরিক তাও জানাননি তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও হত্যার হুমকি সাম্প্রতিক মাসগুলোতে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফ্রান্সের রাজধানী প্যারিস ও আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কিছুদিন আগের সন্ত্রাসী হামলার জের ধরে পশ্চিমা দেশগুলোতে ইসলাম-আতঙ্ক ছড়িয়ে দেয়া হচ্ছে। মানবতার শত্রু কিছু সন্ত্রাসী এসব হামলা চালালেও ভুলভাবে তাদের কাজের জন্য গোটা মুসলিম সমাজকে দায়ী করা হচ্ছে। অথচ ইসলাম শান্তির ধর্ম এবং এ ধর্মে একজন নিরপরাধ মানুষ হত্যাকে গোটা মানবজাতিকে হত্যার সমান অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: রেডিও তেহরান #