IQNA

বাগদাদে শিয়া মুসলমানদের হুসাইনিয়াতে রক্তক্ষয়ী হামলা

23:05 - February 28, 2016
সংবাদ: 2600363
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের ‘রাসুলে আযাম (সা.)’ হুসাইনিয়াতে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে।

বাগদাদে শিয়া মুসলমানদের হুসাইনিয়াতে রক্তক্ষয়ী হামলা

বার্তা সংস্থা ইকনা: বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আল শোয়লেনামক অঞ্চলের রাসুলে আযাম (সা.)হুসাইনিয়ার মধ্যে প্রথম বোমাটি বিস্ফোরণ করার কিছুক্ষণ পরে একই অঞ্চলে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। দ্বিতীয় বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েক জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

আল আলাম সংবাদ সংস্থা জানিয়েছে, এই দুটি বিস্ফোরণের ফলে ১১ জন শহীদ ও অপর ৩৬ জন আহত হয়েছেন।

এদিকে প্রেস টিভি এ ব্যাপারে ঘোষণা করেছে: শিয়া মুসলমানদের হোসাইনিয়াতে সন্ত্রাসীদের দুটি বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ১৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

ইরাকের পুলিশ ও ডাক্তারের উৎস হতে জানা গিয়েছে, এক সন্ত্রাসী কোমরে বোমার বেল্ট বেধে আল শোয়লের শিয়া মুসলমানদের হোসাইনিয়ার মধ্যে প্রবেশে করে এবং সেখানে এই আত্মঘাতী হামলা চালায়। প্রথম হামলার কিছুক্ষণ পরে আহতদের উদ্ধারের জন্য নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে, অপর এক সন্ত্রাসী দ্বিতীয় আত্মঘাতী হামলা চালায়।

প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসীদের এ হামলার ফলে ৪ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।

এখনও পর্যন্ত এ হামলার দায়ভার কোন ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি। তবে স্থানীয় কর্মীরা সন্দেহ করছে, এই আত্মঘাতী হামলার সাথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত রয়েছে।

দায়েশের সদস্যরা পূর্বেও ইরাকের শিয়া মুসলমানদের ওপর এধরণের হামলা চালিয়েছে।

iqna

captcha