
বার্তা সংস্থা ইকনা: নির্বাচনে অংশ নেয়ায় দেশের সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতা আরও বলেছেন, দেশের জনগণকে আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে এবং মৌলিক লক্ষ্য হতে হবে দেশের সর্বাত্বক উন্নয়ন। তবে জাতীয় সম্মান ও মর্যাদা বিহীন কৃত্রিম উন্নয়নের প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি রাষ্ট্রের কর্মচারী-কর্মকর্তাদেরকে সহজ-সরল জীবনযাপনের পাশপাশি জাতীয় স্বার্থকে ব্যক্তি ও দলীয় স্বার্থের উর্ধ্বে স্থান দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিদেশি হস্তক্ষেপের মোকাবেলায় সুদৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।
গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ইরানে জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রায় ৬০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সূত্র: আইআরআইবি#