IQNA

তিউনিসিয়ায় এক লাখ হাফেজ প্রশিক্ষণের পরিকল্পনা

20:59 - March 01, 2016
সংবাদ: 2600373
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার ধর্ম মন্ত্রী এক লাখ হাফেজ প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণের খবর জানিয়েছেন।
তিউনিসিয়ায় এক লাখ হাফেজ প্রশিক্ষণের পরিকল্পনা

বার্তা সংস্থা ইকনা: তিউনিসিয়ার ধর্ম মন্ত্রী মুহাম্মাদ খলিলরবিবার (২৮শে ফেব্রুয়ারি) সেদেশের নাবিল প্রদেশে সফরকালে উক্ত প্রদেশের গভর্নর সামির আল-রুইহামের সাথে সাক্ষাত করেন।

নাবিল প্রদেশের গভর্নরের সাথে এ সাক্ষাৎকারে তিনি আগামী তিন বছরের মধ্যে পবিত্র কুরআনের এক লাখ হাফেজ প্রশিক্ষণের পরিকল্পনা কথা বলেন। এ সম্পর্কে তিনি বলেন: এ পরিকল্পনা নাবিল প্রদেশ থেকে শুরু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য প্রদেশে বাস্তবায়ন করা হবে।

মুহাম্মাদ খলিল ও তার প্রতিনিধি দল নাবিল প্রদেশের বিভিন্ন মসজিদ ও কুরআনিক অ্যাসোসিয়েশন প্রদর্শন করেছেন।

তিনি উক্ত সফরে কুরআন প্রশিক্ষণের প্রথাগত বিদ্যালয় সমূহ এবং নাবিল শহরের স্থানীয় কুরআনিক অ্যাসোসিয়েশনগুলো প্রদর্শন করেছেন এবং এ সকল প্রতিষ্ঠানে যুবকদের কুরআন প্রশিক্ষণের জন্য বিশেষ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন।

iqna


captcha