বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের কোয়েটা শহরের যুবকদের পক্ষ থেকে মাহদাভিয়াতের আলোকে উক্ত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কোর্সের মধ্যে দোয়া, মুনাজাত, জিয়ারত এবং জামানার ইমামের পরিচিত সহ অন্যান্য ধর্মীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
মাহদাভিয়াতের আলোকে উক্ত প্রশিক্ষণ কোর্স শুধুমাত্র নারীদের জন্য অনুষ্ঠিত হবে। প্রতি শুক্রবার স্থানীয় সময় ১৬টা কোয়েটার খাতিমুল আম্বিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কোর্সের আয়োজক ঘোষণা করেছেন, মাহদাভিয়াত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে, নারীদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং দীর্ঘ মেয়াদী অন্তর্ধানের দর্শন ও অন্তর্ধানের সময়কালে তাদের দায়িত্ব।
iqna