
মিশরের বৈজ্ঞানিক গবেষণা ও উচ্চ শিক্ষা মন্ত্রী ‘আশরাফ আল শেইখী’ এবং আল মিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘জামাল উদ্দিন আলী আবু মাজদে’র তত্ত্বাবধানে জাতীয় ফেস্টিভাল অনুষ্ঠিত হবে।
পবিত্র কুরআন ও ধর্মীয় বিভাগে উক্ত ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। যারমধ্যে লিখিত ও মৌখিক আকারে কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও ইসলামী সংস্কৃতি বিভাগে উপস্থিত শিক্ষার্থীদের নিকট ধর্মীয় জ্ঞান ও ইসলামী সংস্কৃতি’র আলোকে প্রশ্ন করা হবে।
শিক্ষার্থীদের জন্য ধর্মীয়-কুরআনের আলোকে প্রথম জাতীয় ফেস্টিভালের মূল উদ্দেশ্য হচ্ছে, কুরআন হেফজের প্রতি শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি, মনে-প্রাণে ইসলামী মূল্যবোধ বৃদ্ধি, উৎকৃষ্ট নৈতিকতা এবং যুবকদের উন্নয়ন সাধন করা।