বার্তা সংস্থা ইকনা: বাল্টিমোর শহরের ‘গুইন ওক’ নামক অঞ্চলে দীর্ঘ ছয় বছরে অনেক বাধা বিঘ্ন পার কারার পর ‘আল এহসান’ মসজিদ উদ্বোধন হয়েছে।
গুইন ওকের ইসলামিক সোসাইটির সহ-সভাপতি ‘প্রিসলি কিউসুন’ বলেছেন: দীর্ঘ ছয় বছর মুসলমানদের প্রচেষ্টার ফলে এ মসজিদটি উদ্বোধন হয়েছে। যখন এ কাজ শুরু করেছিলাম, তখন মনে হয়েছিল এক বছরের মধ্যে শেষ হবে।
মেরিল্যান্ডের ইসলামী কাউন্সিলের সদস্য ‘শন এন্টোনি-স্টটিনাট বলেন: বাল্টিমোরে প্রয় দশটি মসজিদ রয়েছে; তবে শুধুমাত্র ‘আল এহসান’ মসজিদটি সম্পূর্ণ মুসলমানদের একক প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছে।
গুইন ওকের প্রায় ৬০টি মুসলিম পরিবার রয়েছে। ২০০৭ সালে গুইনের মুসলমানেরা ইবাদত বান্দেগির জন্য একটি বাড়ী ক্রয় করে। ক্রয়কৃত বাড়িটি সংস্করণ এবং সম্প্রসারণের কাজে হাত দেয়। তখন তারা মনে করেছিল এক বছরের মধ্যে বাড়িটিকে মসজিদে রূপান্তরিত করবে। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা ও অনুমতি গ্রহণের জন্য প্রায় ৬ বছর অপেক্ষা করতে হয়েছে।
অবশেষে মুসলমানদের দীর্ঘ প্রচেষ্টার ফলে মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় কর্তৃপক্ষ ও মুসলমানদের উপস্থিতিতে ৫ম মার্চে ‘আল এহসান’ মসজিদ উদ্বোধন হয়েছে।
iqna