IQNA

ইমাম রেজার (আ.) পবিত্র মাজারের নতুন মুতাওয়ালি নিয়োগ

22:02 - March 07, 2016
সংবাদ: 2600404
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ঐতিহাসিক মাশহাদ নগরীতে অবস্থিত রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) ইমামতিধারার ৮ম ইমাম হযরত ইমাম রেজার (আ.) পবিত্র মাজার। এ মাজার জিয়ারতের উদ্দেশ্যে প্রতিদিন সেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান হাজির হন।
ইমাম রেজার (আ.) পবিত্র মাজারের নতুন মুতাওয়ালি নিয়োগ
বার্তা সংস্থা ইকনা: ইমামতিধারার ৮ম ইমাম হযরত আলী রেজার (আ.) পবিত্র মাজার পরিচালনার দায়িত্ব পালন করে এসেছেন ইরানের অন্যতম শীর্ষ ও খ্যাতনামা আলেম হযরত আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবারসি। কিন্তু তিনি গত পরশু শুক্রবার ৪ই মার্চ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

তিনি বিগত তিন যুগের বেশি সময় ধরে ইমাম রেজার (আ.) মাজারের মুতাওয়ালি হিসেবে দায়িত্ব পালনকালে এ মাজারের সম্প্রসারণ ও উন্নয়নে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন। তার সময়ে এ পবিত্র মাজারটি মুসলিম জাহানের সবচেয়ে আকর্ষণীয় ও বড় মাজার হিসেবে গড়ে উঠে।

হযরত আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবারসি'র ইন্তেকালের পর ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী এক ডিক্রি জারির মাধ্যমে এ পবিত্র মাজারের নতুন মুতাওয়ালি হিসেবে নিয়োগ দিয়েছেন দেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ ইবরাহিম রায়িসীকে; তিনি ইতিপূর্বে ইরানের বিচার বিভাগের উপ-প্রধানের দায়িত্ব পালন করেছেন।

iqna


captcha