
উইন্ডসোর মসজিদের কর্তৃপক্ষ –এর কয়েক হাজার সদস্য রয়েছে- মসজিদ পরিদর্শন, আপ্যায়নসহ অন্যান্য কর্মসূচী ছাড়াও অমুসলিমদেরকে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে অধিক পরিচিতি লাভের লক্ষ্যে কুরআন উপহার দিয়েছে।
বাইতুল আহসান মসজিদও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ইসলামি সংস্কৃতি ও আকিদা সম্পর্কে অমুসলিমদেরকে অধিক পরিচিত করতে চেয়েছে।
মসজিদের মুখপাত্র ইরফান আহমাদ বলেন: ইসলাম যে শান্তির ধর্ম এ বার্তা পৌঁছে দিতে আমরা এ কর্মসূচী হাতে নিয়েছি।
বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার ঘটনায় সমাজে ইসলাম বিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন: যে কোন অবস্থাতেই আমরা সন্ত্রাসবাদের নিন্দা জানাই।
উল্লেখ্য, কুরআন প্রদর্শনী ছিল এ দিনের অন্যতম কর্মসূচী।#3481363