IQNA

থাইল্যান্ডে ‘কুরআনের দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনধারা’ শীর্ষক সেমিনার

14:04 - March 08, 2016
সংবাদ: 2600410
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে ব্যাংককের হেরিটেজ হোটেলে ১২ই মার্চে ‘কুরআনের দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনধারা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
থাইল্যান্ডে ‘কুরআনের দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনধারা’ শীর্ষক সেমিনার

বার্তা সংস্থা ইকনা: এক দিনের উক্ত শীর্ষক সেমিনার ১২ই মার্চ স্থানীয় সময় ৮:৩০তে শুরু হবে এবং একাধারে ১৮টা পর্যন্ত অব্যাহত থাকবে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাম কাম হ্যাঙ্গ রোডে অবস্থিত হেরিটেজ হোটেলের সেমিনার কক্ষে কুরআনের দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনধারাশীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

উক্ত সেমিনার উদযাপনে সহযোগিতা করছে চৌদ্দ মাসুম (আ.)ইসলামিক স্টাডিজ সেন্টার। এ সেমিনারে পবিত্র কুরআনের দৃষ্টিতে সুস্থ জীবন ব্যবস্থার আলোকে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়াও ধর্মীয় আলোচনা, ধর্মীয় ফিল্ম এবং আপ্যায়ন সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

iqna


captcha