IQNA

ইসরাইলির অত্যাচার বিশ্ববাসী অনেক সহ্য করেছে: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

23:30 - March 08, 2016
সংবাদ: 2600413
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইসলামী দেশগুলোর নেতাদের নিয়ে অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ‘জোকো উইদোদো’ বলেছেন: নিরীহ ফিলিস্তিনদের ওপর ইসরাইল সে অমানবিক অত্যাচার করছে, বিশ্ববাসী তা অনেক সহ্য করেছে। ইসরাইলির এ অত্যাচারের অবসান ঘটানোর সময় এসেছে।
ইসরাইলির অত্যাচার বিশ্ববাসী অনেক সহ্য করেছে: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
বার্তা সংস্থা ইনকা: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিন ইস্যু সমাধানের আহ্বান জানিয়েছেন। জোকো উইদোদো, মুসলিম দেশগুলোকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ সমাধানের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশের প্রধান জোকো ভিদোদো বলেন, সমগ্র পৃথিবীর আজ অধিকৃত অঞ্চলের নাজুক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

তিনি অনুরূপভাবে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত অবৈধ ও একতরফা নীতির সমালোচনা করেছেন।

ফিলিস্তিনের সংকট সমাধানের জন্য ইন্দোনেশিয়ার রাজধানী "জাকার্তায়" ৫৭টি ইসলামী দেশের কর্মকর্তারা একটি বিশেষ বৈঠকে বসবেন।

মধ্যপ্রাচ্য শান্তি চতুষ্টয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই সভায় উপস্থিত থাকবেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ওআইসির সদস্যদেশগুলো যদি ফিলিস্তিনের সমস্যা সমাধান করতে ব্যর্থ হয় তাহলে এই সংস্থাটিই অকার্যকরী হয়ে পড়বে।


iqna


captcha