IQNA

ইরাকে ‘আল মুর্তজা (আ.)’ শিরোনামে কুরআন তিলাওয়াত ও হেফজ প্রতিযোগিতা

23:12 - March 09, 2016
সংবাদ: 2600418
আন্তর্জাতিক ডেস্ক: হযরত আব্বাস (আ.)এর মাযারে পক্ষ থেকে ইরাকের রাজধানী বাগদাদে ‘আল মুর্তজা (আ.)’ শিরোনামে কুরআন তিলাওয়াত ও হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইরাকে ‘আল মুর্তজা (আ.)’ শিরোনামে কুরআন তিলাওয়াত ও হেফজ প্রতিযোগিতা

বার্তা সংস্থা ইকনা: ‘আল মুর্তজা (আ.)’ প্রথম কুরআন তিলাওয়াত ও হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠান হযরত আব্বাস (আ.)এর মাযারে বাগদাদ শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
বাগদাদের ‘আল-সাহ’ নামক অঞ্চলের ‘রাসুলে আযাম (সা.) মসজিদে ৫০ জন ক্বারি ও হাফেজের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ইরাকের বিখ্যাত ক্বারি ‘হাসান মুহাম্মাদ আল গাজি’ এবং সালমান আব্দুল কারিম’ তাদের সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করেন। অতঃপর ‘রাসুলে আযাম (সা.) মসজিদের ইমাম ও খতিব ‘মাজিদ আল মুবারাকায়’ আল্লাহর দরবারে ক্বারি এবং কুরআনের স্থানের আলোকে বক্তৃতা পেশ করেন।
তিনি বলেন: পার্থিব জীবন এবং পরকালে কুরআনের ক্বারিদের বিশেষ সম্মান রয়েছে এবং মহান আল্লাহ তাদেরকে অতি মূল্যবান পুরস্কার প্রদান করবেন।
প্রতিবেদন অনুযায়ী, ‘আল মুর্তজা (আ.)’ শিরোনামে কুরআন তিলাওয়াত ও হেফজ প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগে ‘আলী হুসাইন কাজেম’, ‘আব্দুল্লাহ জাসেম মুহাম্মাদ ও ‘শাহাবুদ্দিন আহমাদ’ পর্যায়ক্রমে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন এবং হেফজ বিভাগে ‘মুহাম্মাদ খালিদ আব্বাস’, আহমাদ আদনান যায়দান’ এবং ‘আব্বাস দিওয়ান জাব্বারী’ পর্যায়ক্রমে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন।
প্রতিযোগিতার শেষে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।
iqna


captcha