IQNA

আয়াতুল্লাহ মাকারেম শিরাজি:

হিজবুল্লাহকে সন্ত্রাসী অভিহিত করে ইতিহাসকে বিস্মিত করল

22:21 - March 11, 2016
সংবাদ: 2600430
আন্তর্জাতিক ডেস্ক: শিয়া জাহানের প্রখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, মহান আল্লাহ আমাদেরকে বহু নেয়ামত দান করেছেন। আমাদেরকে সেই সকল নেয়ামতের যথাযথ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে।

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মাকারেম শিরাজি তার দারসে খারেজে বলেন, পরোক্ষভাবে জায়নবাদী ইসরাইল আরব লীগের মহাসচিবের পদে অধিষ্ঠিত হয়েছে। আর এর সব থেকে বড় প্রমাণ হচ্ছে তারা ইসরাইলের সব থেকে বড় শত্রু হিজবুল্লাহকে সন্ত্রাসীগোষ্ঠী হিসাবে আখ্যা দিয়েছে, যা সত্যিই বড় আশ্চর্যের বিষয়।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজি তার দারসে খারেজে বলেন, আমাদেরকে সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং নিজেদের আমলের উপর যথেষ্ট সতর্ক থাকতে হবে। যেন আল্লাহ আমাদেরকে আমাদের নিজেদের উপর ছেড়ে না দেন। কেননা আল্লাহ যদি আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করেন তাহলে আমরা বহু সমস্যায় জর্জরিত হয়ে পড়ব।

তিনি বলেন: শত্রুরা সর্বদা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেয়ার জন্য পায়তারা চালাচ্ছে। সত্যিই আশ্চর্যের বিষয় হল যে, কিছু আরব দেশ নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তারা হিজবুল্লাহর মত মুজাহিদদেরকে সন্ত্রাসীগোষ্ঠী বলে ঘোষণা দেয়।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজি তার দারসে খারেজে বলেন, এটা সবারই জানা আছে যে হিজবুল্লাহ মুসলমানদের প্রতিনিধি হিসাবে ইসলামের চিরশত্রু ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সাহসিকতার সাথে সংগ্রাম করে আসছে এবং তাদের দখল দম্ভকে চূর্ণ করে দিয়েছে।

তিনি বলেন: আরবলীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী ঘোষণা দেয়ার পর ইহুদিবাদী ইসরাইল সাথে সাথে তার স্বাগত জানিয়েছে। আর এজন্যই কিছু আরবি পত্রিকা লিখেছে যে আরবলীগ এখন ইসরাইলের পাচাটা গোলামে পরিণত হয়েছে।

iqna


captcha